শিশুশ্রম বন্ধে দারিদ্র্যতা নিরসনের বিকল্প নাই- মোহাম্মদ আলী
শিশুশ্রম বন্ধে দারিদ্র্যতা নিরসনের বিকল্প নাই- মোহাম্মদ আলী যে হাতে থাকার কথা ছিলো বই; সেই হাতে এখন কাজের সরঞ্জাম তুলে নিচ্ছেন কোমলমতি শিশুরা। এই শিশুশ্রম বন্ধে সরকারি -বে সরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থা সমূহ বিভিন্ন ভাবে কাজ করার পরও শিশুশ্রম নিরসন হচ্ছে না। শিশু শ্রম নিরসনের লক্ষে বিশ্বব্যাপী ১২ জুন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হয় বিশ্ব শিশুশ্রম দিবস। ২০২৪ সালে বাংলাদেশের প্রতিপাদ্য হলো শিশুশ্রম বন্ধ করি- প্রতিশ্রুতি রক্ষা করি। (১২ জুন)২০২৪ রোজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, বাসা বাড়ি থেকে শুরু করে শিল্পকারখানা সহ বিভিন্ন সেক্টরে শিশুশ্রম সয়লাব। সারা বিশ্বে শিশুশ্রম একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশও এর ব্যাপক প্রভাব পড়ছে। মূলত দারিদ্রতার দায়ে শিশুগুলো শিশুশ্রমে নিয়োজিত হয়ে পড়ছে। বয়সের চেয়ে কাজের ভার বেশি হওয়ায় বেশির ভাগ শিশুর জীবনই কর্মক্ষেত্রে অনিরাপদ হয়ে ওঠে। ঝুঁকিপূর্ণ অনেক কাজেই শিশুদের অঙ্গহানির ঘটনা প্রায়ই শোনা গেলেও এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা যাচ্ছে না। এমন...