দুই টাকায় স্কুল নামক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানের জনক শিশুবন্ধু মুহাম্মদ আলী
দুই টাকায় স্কুল নামক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানের জনক শিশুবন্ধু মুহাম্মদ আলী
'নিরক্ষর থাকবো না দেশের বোঝা হবো না' এই প্রতিপাদ্য নিয়ে নিরক্ষর নারী ও শিশুদের জন্য দুই টাকায় স্কুল নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এর প্রধান লক্ষ্য হলো সমাজ থেকে নিরক্ষরতা দূর করে সকল শিশুদের অক্ষরজ্ঞান সম্পন্ন করে গড়ে তোলা। ২০১০ সাল থেকে বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত হয়ে মানবিক কাজের যাত্রা শুরু হয়। সেই থেকে অল্প অল্প করে মানবিক কাজ করার মাধ্যমে এগিয়ে যেতে থাকি। এভাবে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন সংগঠন করার পর -২০১৭ সালে পথশিশুদর জন্য কাজ করার ইচ্ছা জাগে এর পর ২০১৭ সালের জুন মাসে বঞ্চিত শিশু অধিকার ফোরাম নামক একটি শিশু সংগঠন প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ দুই বছর কাজ করার পর বঞ্চিত শিশু অধিকার ফোরাম থেকে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হলো। এরপর আবারও নাম পরিবর্তন করে বর্তমানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নামে কাজ চলমান রয়েছে। বর্তমানে এর পাশাপাশি সমাজ থেকে নিরক্ষরতা দূর করার লক্ষ্যে গড়ে তোলা হলো দুই টাকায় স্কুল নামক একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ্ সকলের সহযোগিতায় দেশের বিদেশে এই প্রতিষ্ঠান সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে স্কুলে ৫০ গরীব শিশু বিনামূল্যে শিক্ষা অর্জন করে যাচ্ছে।

Comments
Post a Comment