এলায়েন্স ক্লাব গার্টেন সিটির উদ্যোগে এতিম খানায় খাবার পরিবেশন
এলায়েন্স ক্লাব গার্টেন সিটির উদ্যোগে এতিম খানায় খাবার পরিবেশ
এসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব গার্টেন সিটির উদ্যোগে চট্টগ্রাম খুলশি ইলমুল কোরআন মাদ্রাসার এতিম শিশুদের মাঝে দুপুরে একবেলা খাবার আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি জান্নাতুল নাঈমা নিশির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশাল ডিরেক্টর এলি এম জাফর উল্লাহ।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিস্টিক গভর্নর এলি মোঃ ইলিয়াস সিরাজী, ভাইস গভর্নর এলি এস এম আজিজ,এলি ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, সেক্রেটারি মোঃ মেসবাহউদ্দিন,জোন চেয়ারপার্সন এলি মুহাম্মদ আলী।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্লাব সেক্রেটারি আবু বক্কর ছিদ্দিক,জয়েন্ট ট্রেজারার জান্নাতুল জেনিফা,মর্মিতা নন্দী,মোঃ শহিদুজ্জামান নুর,তানজিদ চৌধুরী,সাব্বির রহমান খান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে খাবার পরিবেশন শেষে দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Comments
Post a Comment