দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান AWCRF এর মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান AWCRF এর মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে পবিত্র ঈদুল ফিতর অন্যতম উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পালিত এই ঈদুল ফিতর।
এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের সর্বস্থরের জনসাধারণ,প্রবাসী ও সকল স্বেচ্ছাসেবীদের প্রতি ইদের শুভেচ্ছা জানান এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।
২১ এপ্রিল রোজ শুক্রবার এক বিবৃতিতে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রতি বছর প্রতিটা ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে ঘুরে আসে পবিত্র ঈদুল ফিতর। এই দিনে ধনী গরীব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ উপভোগ করে সবাই।
তিনি আরও বলেন, সমাজের কোন মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সবাই এগিয়ে আসার জন্য উদাত্ত্ব আহবান জানান তিনি।
সারা বিশ্বের অস্থিরতা ও অশান্তি নির্মূল হয়ে মানবিক বিশ্ব
গড়ে উঠার প্রত্যাশাও করেন তিনি।
পরিশেষে বিশ্বের সকল মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানান তিনি। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।

Comments
Post a Comment