পয়েলা জানুয়ারি সংগঠক মুহাম্মদ আলীর জন্মদিন উপলক্ষ্যে ব‍্যাপক কর্মসূচি

 পয়েলা জানুয়ারি সংগঠক মুহাম্মদ আলীর জন্মদিন উপলক্ষ্যে ব‍্যাপক কর্মসূচি 


১ লা জানুয়ারি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলীর জন্মদিন উপলক্ষ্যে ব‍্যাপী কর্মসূচি আয়োজন করা হয়েছে।

১ লা জানুয়ারি রোজ সোমবার দুই টাকায় স্কুলে সারাদিন ব‍্যাপী শিশুদের সাথে আনন্দ উৎসব শুভেচ্ছা বিনিময় ও খাবার আয়োজন করা হবে এবং ঢাকা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবং দুই টাকায় স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে  পথশিশুদের পাঠদান করে যাচ্ছে।


এই দিন উপলক্ষ্যে মুহাম্মদ আলী বলেন, ১ লা জানুয়ারি ইংরেজি নববর্ষে সবাই কে শুভেচ্ছা জানিয়ে বলেন নতুন বছর যেনো হিংসা বিদ্বেষ সহিংসতা যুদ্ধ হানাহানি ভুলে  একটি সুন্দর মানবিক পৃথিবী গড়ার প্রত‍্যাশা রাখেন তিনি । এই সময় তিনি আরও বলেন আমার এই জন্মদিন উপলক্ষ্যে আমি সবার কাছে দোয়া চাই যেনো ভবিষ্যতে মানবতার কাজে লিপ্ত থেকে মানুষের কল‍্যাণে কাজ করতে পারি।

Comments

Popular posts from this blog

ঢাকায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জন্মনিবন্ধন তৈরিতে ডিজিটাল ভোগান্তির স্বীকার নাগরিকরা- শিশুবন্ধু মুহাম্মদ আলী

ফিলিস্তিনে চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী