Posts

Showing posts from March, 2023

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সবজি ডোনেট বক্স প্রজেক্ট -১ উদ্বোধন

Image
 এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সবজি ডোনেট বক্স প্রজেক্ট  -১ উদ্বোধন  পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রাম বন্দরনগরীর ইপিজেড সংলগ্ন ৩৮ নং ওয়ার্ড কলসি দিঘির পাড়স্থ কাঁচাবাজারে সমাজের অসহায় গরীব মানুষের কল‍্যাণে সবজি ডোনেট বক্স নামক একটি ব‍্যতিক্রমী এবং মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।  এই সময় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের বৃহৎ সামাজিক সংগঠন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সমাজের অসহায়, নির্যাতিত, নিপিড়ীত ও সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সমাজের অসহায় মানুষের কল‍্যাণে সবজি ডোনেট বক্স নামক একটি প্রজেক্টের উদ্বোধন করছি। যার উদ্দেশ্যে হলো সমাজে কোন মানুষ যাতে অভুক্ত না থাকে। সবাই যেনো সমান ভাবে খেয়ে জীবন যাপন করতে পারে। তিনি আরও বলেন,পবিত্র রমজান মাস হলো সিয়াম সাধনার মাস। তাই আসুন সমাজের অসহায় মানুষের প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দেই।...

রমজানের উছিলায় বিশ্বে শান্তি ফিরে আসুক- শিশুবন্ধু মুহাম্মদ আলী

Image
রমজানের উছিলায় বিশ্বে শান্তি ফিরে আসুক- শিশুবন্ধু মুহাম্মদ আলী  বর্তমানে সারা বিশ্বে চলছে এক করুণ অস্থিতিশীল এবং অস্থিরতা অবস্থা। এক দিকে করোনা ভাইরাস অন‍্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি, ভুমিকম্প ধস এবং রাজনৈতিক অস্থিরতা সহ নানা সমস্যায় জর্জরিত গোটা বিশ্বের কোটি কোটি মানুষ। প্রথমে করোনা ভাইরাসের মতো মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে কাজ হারিয়ে বেকার অবস্থায় রয়েছে কোটি কোটি মানুষ। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিন্ম মধ‍্যম আয়ের মানুষ গুলো। ব‍্যহত হয়েছে জীবন যাত্রা। সেই করোনা ভাইরাসের রেশ কাটতে না কাটতেই শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর প্রভাব বিশ্বের প্রতিটা দেশের পড়ছে। এই যুদ্ধে কারণে দ্রব‍্যেমূল‍্য বৃদ্ধি, জ্বালানি বৃদ্ধি সহ সকল কিছুইতেই বিশ্ব‍ব‍্যাপী এক অস্থিরতা বয়ে চলছে। শুধু তাই নয় এর ফলে বিশ্বের বহু দেশের অর্থনৈতিক অবস্থা থমকে আছে। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো বড় বড় দুটি দেশ আজ দেউলিয়ার পথে অন‍্যান‍্য দেশের মতো বাংলাদেশও এর প্রভাব খুব ভালো ভাবে অনুভব করছে।  এর কারণে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত‍্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম। এক প্রকার নিরব দুর্ভিক্ষ চলছে দে...

সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিক - গ্লোরিয়া ঝর্না সরকার এমপি

Image
সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিক - গ্লোরিয়া ঝর্না সরকার এমপি মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আয়োজিত "সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার বাস্তবায়ন ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক"-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার এমপি, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট আবুল হাশেম, এই সময় সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিক বলে মন্তব্য করেন সংসদ সদস্য ও আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার। তিনি বলেন, শিশু অধিকার অর্জনে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে, কেননা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  শিশুদের কে অনেক ভালবাসতেন এবং স্নেহ করতেন। আর তাই ভব...

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বম্ভরপুরে মাদ্রাসায় জাতীয় শিশু দিবস উদযাপন

Image
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বম্ভরপুরে মাদ্রাসায় জাতীয় শিশু দিবস উদযাপন    সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুর`র আয়োজনে যথাযোগ্য  মর্যাদায় জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা মহাসচিব শিশু বন্ধু মোহম্মদ আলীর পরামর্শে ১৭ মার্চ শুক্রবার সকালে  মাদ্রাসার পিছনের মাঠে খোলা আকাশের নিচে গ্রামের শিশুদের আনন্দ ও মেধা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়। এদিকে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ১০৩ তম জন্মদিন  উপলক্ষে প্রবাসী আলহাজ সৈয়দ আব্দুস সালাম রাজার অর্থায়নে গ্রামের শিশুদের খেলনা প্রদান এবং ব্যবসায়ী ছাইদুর রহমান'র অর্থায়নে তাদের আপ্যায়ন করা হয়।  এছাড়াও ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুর`র সভাপতি শাহ মো: বাবুল মিয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক মাওলানা শফিউল আলম'র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ-সময় অবিভাবকদের কে শিশুদের  লেখা পড়া ও মানসিক বিকাশে যত্নবান হতে আহবান জানানো হয়।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে রাজারহাটে জাতীয় শিশু দিবস উদযাপন

Image
 এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে রাজারহাটে জাতীয় শিশু দিবস উদযাপন  মোঃ শফিকুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার।১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন রাজারহাট উপজেলা শাখা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১০ ঘটিকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সকল শিশুর অধিকার  সুন্দর ভাবে বাঁচিবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আগামী প্রজন্মের শিশুদের সোনালী ভবিষ্যত ও মাদক মুক্ত বাংলাদেশ উপহার দেয়ার জন্য সকল অভিভাবকদের  সচেতনতা বৃদ্ধি সহ শিশুদের প্রতি বেশি বেশি যত্নশীল হওয়ার জোরালো দাবি জানান। সেই সাথে পথশিশুদের আবাসন প্রকল্পের সুবিধার আওতায় নিয়ে আসা সহ সকল শিশুদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে শিশু ও নারী বান্ধব দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তথা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্র...

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের র‍্যালী

Image
  বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এশিয়ান নারী  ও         শিশু অধিকার ফাউন্ডেশনের র‍্যালী ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রামে র‍্যালী অনুষ্ঠিত হয়। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলীর নেতৃত্বে উক্ত র‍্যালীতে যোগদান করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিচালক সামসুন নাহার সামু, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মোঃ ফয়জুল আলম প্রিন্স। উক্ত র‍্যালী টি কাজির দেউরি থেকে বের হয়ে আসকার দিঘীর পাড়, জামালখান সহ বিভিন্ন সড়ক পদক্ষিন করে প্রেসক্লাব এসে শেষ হয়। এই সময় নেতৃবৃন্দ বলেন, ভোক্তা অধিকার বাস্তবায়ন করতে হলে সকলে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে  এবং ভেজালের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে  তবেই ভোক্তাদের অধিকার নিশ্চিত হবে।

এলায়েন্স ক্লাব গার্টেন সিটির উদ্যোগে এতিম খানায় খাবার পরিবেশন

Image
      এলায়েন্স ক্লাব গার্টেন সিটির উদ্যোগে এতিম                               খানায় খাবার পরিবেশ এসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব গার্টেন সিটির উদ্যোগে চট্টগ্রাম খুলশি ইলমুল কোরআন মাদ্রাসার এতিম শিশুদের মাঝে দুপুরে একবেলা খাবার আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি জান্নাতুল নাঈমা নিশির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলায়েন্স ক্লাব ইন্টারন‍্যাশাল ডিরেক্টর এলি এম জাফর উল্লাহ। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিস্টিক গভর্নর এলি মোঃ ইলিয়াস সিরাজী, ভাইস গভর্নর এলি এস এম আজিজ,এলি ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, সেক্রেটারি মোঃ মেসবাহউদ্দিন,জোন চেয়ারপার্সন এলি মুহাম্মদ আলী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্লাব সেক্রেটারি আবু বক্কর ছিদ্দিক,জয়েন্ট ট্রেজারার জান্নাতুল জেনিফা,মর্মিতা নন্দী,মোঃ শহিদুজ্জামান নুর,তানজিদ চৌধুরী,সাব্বির রহমান খান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে খাবার পরিবেশন শেষে দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

দুই টাকায় স্কুল নামক ব‍্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানের জনক শিশুবন্ধু মুহাম্মদ আলী

Image
 দুই টাকায় স্কুল নামক ব‍্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানের জনক শিশুবন্ধু মুহাম্মদ আলী 

শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত

Image
  শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত লাইলাতুল বরাত বা শবে বরাত, এই রাতটি মুসলমানদের জন‍্য একটি বড় নেয়ামত বা ফজিলতপূর্ণ রাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের জন‍্য সারা রাত ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় রোজা, নামাজ, কোরআন তেলওয়াত, দোয়া দরুদ সহ বিভিন্ন ভাবে ইবাদত করে থাকেন।                                                শিশুবন্ধু মুহাম্মদ আলী 

রাঙ্গুনিয়ায় দূ র্বৃত্তে র ছুরির আঘাতে চম্পা চাকমা(২৮)নামের এক এনজিও কর্মীর মৃত্যু

Image
 রাঙ্গুনিয়ায় দূ র্বৃত্তে র ছুরির আঘাতে চম্পা চাকমা(২৮)নামের এক এনজিও কর্মীর মৃত্যু রাঙ্গুনিয়া প্রতিনিধি  চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রকাশ্যে এক দূর্বৃত্তের ছুরিকাঘাতে চম্পা চাকমা (২৮) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত চম্পার বাড়ি রাঙ্গামাটি জেলায়। তিনি দীর্ঘদিন যাবত এনজিও সংস্থা পদক্ষেপ লালানগর শাখায় কর্মরত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পা চাকমা ও সপ্তদী চাকমা নামে পদক্ষেপের দুই কর্মী টাকা সংগ্রহ করে এইচ এ প্লাজা তাদের অফিসে ফিরছিলেন। এসময় অফিসের নিচে হলুদ কালারের টি- শার্ট পড়া এক যুবকের সাথে তাদের কথা হয়। সম্ভবত যুবক তাদের গ্রাহক হতে পারে। এক পর্যায়ে চম্পা চাকমার শ্বাসনালীতে ছুরিকাঘাত করে ওই যুবক পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এনজিও কর্মী সপ্তদী চাকমা জানান, “যুবক তাদের একজন গ্রাহক। ঋনের বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে চম্পা চাকমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার নাম ঠিক বলতে পারছি...