Posts

ফিলিস্তিনে চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী

Image
 ৮ এপ্রিল রোজ মঙ্গলবার এক বিবৃতিতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বলেন গভীর উদ্বেগ ও ব্যথার সাথে লক্ষ্য করছি যে, ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা, দমন-পীড়ন ও গণহত্যার ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে পবিত্র ভূমি, যেখানে শিশুর কান্না, নারীর আহাজারি ও অসহায় মানুষের আর্তনাদ প্রতিদিন আমাদের হৃদয় বিদীর্ণ করে। এই আগ্রাসনে শুধু নারী ও শিশুই নয়, পুরো একটি জাতি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা, বসবাসের অধিকার, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এমনকি খাদ্য ও পানির মতো ন্যূনতম চাহিদাও আজ সেখানে অপ্রতুল। বোমার শব্দ সেখানে ঘুম ভেঙে দেয়, শান্তি সেখানে বিলুপ্তপ্রায় এক অনুভূতি। তিনি আরও বলেন,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার এবং আমরা এই নৃশংস ও অমানবিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী সকল রাষ্ট্র ও সংগঠনের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি—তারা যেন অবিলম্বে ফিলিস্তিনে এই সহিংসতা বন...

শিশুশ্রম বন্ধে দারিদ্র্যতা নিরসনের বিকল্প নাই- মোহাম্মদ আলী

Image
 শিশুশ্রম বন্ধে দারিদ্র্যতা নিরসনের বিকল্প নাই- মোহাম্মদ আলী যে হাতে থাকার কথা ছিলো বই; সেই হাতে এখন কাজের সরঞ্জাম তুলে নিচ্ছেন কোমলমতি শিশুরা। এই শিশুশ্রম বন্ধে সরকারি -বে সরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থা সমূহ বিভিন্ন ভাবে কাজ করার পরও শিশুশ্রম নিরসন হচ্ছে না। শিশু শ্রম নিরসনের লক্ষে বিশ্বব‍্যাপী ১২ জুন সারা বিশ্বের ন‍্যায় বাংলাদেশেও পালিত হয় বিশ্ব শিশুশ্রম দিবস। ২০২৪ সালে বাংলাদেশের প্রতিপাদ্য হলো শিশুশ্রম বন্ধ করি- প্রতিশ্রুতি রক্ষা করি। (১২ জুন)২০২৪ রোজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, বাসা বাড়ি থেকে শুরু করে শিল্পকারখানা সহ বিভিন্ন সেক্টরে শিশুশ্রম সয়লাব। সারা বিশ্বে শিশুশ্রম একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশও এর ব‍্যাপক প্রভাব পড়ছে। মূলত দারিদ্রতার দায়ে  শিশুগুলো শিশুশ্রমে নিয়োজিত হয়ে পড়ছে। বয়সের চেয়ে কাজের ভার বেশি হওয়ায় বেশির ভাগ শিশুর জীবনই কর্মক্ষেত্রে অনিরাপদ হয়ে ওঠে। ঝুঁকিপূর্ণ অনেক কাজেই শিশুদের অঙ্গহানির ঘটনা প্রায়ই শোনা গেলেও এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা যাচ্ছে না। এমন...

বিশ্ব পরিবেশ দিবস; আমাদের করণীয় ও প্রত‍্যাশা- মোহাম্মদ আলী

Image
 বিশ্ব পরিবেশ দিবস; আমাদের করণীয় ও প্রত‍্যাশা- মোহাম্মদ আলী বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় এই দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই সম্মেলন হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই সম্মেলনে ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এবারে বাংলাদেশে ২০২৪ সালে "করবো ভূমি পুনরুদ্ধার,রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হবে।   প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য। বর্তমান বিশ্বে বিভিন্ন সমস্যার মধ্যে অন‍্যতম সমস্যা হ...

বাজার নিয়ন্ত্রণ সরকার চাইলে সম্ভব - মুহাম্মদ আলী

Image
 বাজার নিয়ন্ত্রণ সরকার চাইলে সম্ভব - মুহাম্মদ আলী  প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত‍্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম। প্রতিটি জিনিসের দ্বিগুণের চেয়েও বেশি দাম বাড়ছে। কিন্তু সেই তুলনায় সাধারণ মানুষের আয় বাড়েনি; ফলে আয়ের তুলনায় ব‍্যয়ের পাল্লাই ভারি হচ্ছে। এই দ্রব‍্যেমূল‍্যর উর্ধ্বগতি এবং সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের নাকাল অবস্থা।  দ্রব‍্যেমূল‍্য বৃদ্ধির কারণে সবচাইতে নিন্ম আয়ের মানুষেরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। কাচা বাজার থেকে শুরু করে সব ক্ষেত্রেই শুধু জিনিসের দামে আগুন; এই আগুনে পুড়ে একাকার সাধারণ মানুষ।  বড় বড় অসাধু ব‍্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য দিন বেড়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি বাজারের। হুট করেই নিত‍্যেপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়িয়ে দিয়ে জনগণের পকেট কাটছে অসাধু ব‍্যবসায়ী সিন্ডিকেট। সরকার কোন ভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না তাদের। সরকার বার বার হুশিয়ারী দিলেও কানে নিচ্ছে না তারা। এভাবেই প্রতিনিয় সরকারের নাকের ডগায় গোল খাওয়াচ্ছে ব‍্যবসায়ী সিন্ডিকেট। দ্রব‍্যেমূল‍্যের কারসাজির সাথে সরকারের কিছু লোকও জড়িত থাকতে পারে; তাদেরকেও খুজে বের করতে হবে। এভাবে জনগণের ...

পয়েলা জানুয়ারি সংগঠক মুহাম্মদ আলীর জন্মদিন উপলক্ষ্যে ব‍্যাপক কর্মসূচি

Image
  পয়েলা জানুয়ারি সংগঠক মুহাম্মদ আলীর জন্মদিন উপলক্ষ্যে ব‍্যাপক কর্মসূচি  ১ লা জানুয়ারি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলীর জন্মদিন উপলক্ষ্যে ব‍্যাপী কর্মসূচি আয়োজন করা হয়েছে। ১ লা জানুয়ারি রোজ সোমবার দুই টাকায় স্কুলে সারাদিন ব‍্যাপী শিশুদের সাথে আনন্দ উৎসব শুভেচ্ছা বিনিময় ও খাবার আয়োজন করা হবে এবং ঢাকা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবং দুই টাকায় স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে  পথশিশুদের পাঠদান করে যাচ্ছে। এই দিন উপলক্ষ্যে মুহাম্মদ আলী বলেন, ১ লা জানুয়ারি ইংরেজি নববর্ষে সবাই কে শুভেচ্ছা জানিয়ে বলেন নতুন বছর যেনো হিংসা বিদ্বেষ সহিংসতা যুদ্ধ হানাহানি ভুলে  একটি সুন্দর মানবিক পৃথিবী গড়ার প্রত‍্যাশা রাখেন তিনি । এই সময় তিনি আরও বলেন আমার এই জন্মদিন উপলক্ষ্যে আমি সবার কাছে দোয়া চাই যেনো ভবিষ্যতে মানবতার কাজে লিপ্ত থেকে মানুষের কল‍্যাণে কাজ করতে পারি।

ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো এবং মানবিক মানুষ হতে হবে - মুহাম্মদ আলী

Image
 ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো এবং মানবিক মানুষ হতে হবে - মুহাম্মদ আলী ওমরশাহ পাড়া মডেল হাই স্কুল এর বার্ষিক ফলাফল  প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৯  ডিসেম্বর রোজ শুক্রবার ওমরশাহ পাড়াস্থ স্কুল হলে অত্র বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী। প্রধান অতিথির বক্তব্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য মুহাম্মদ আলী বলেন, তোমরা হলে আগামী দেশ গড়ার কারিগর, তাই মনোযোগ সহ লেখা পড়া করে ভালো মানুষ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবে। তবেই এই দেশ সোনার দেশের পরিণত হবে এবং তোমরা জাতি হিসেবে সার্থকতা পাবে। এ সময় তিনি আরও বলেন, ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো এবং মানবিক মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। এই সময় আরও বক্তব্যে রাখেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ, মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান, মোর্শেদুল ইসলাম, মিজানুর রহমান, শিক্ষিকা সুমি আক্তার, নাসমা আক্তার লিপি,ফারজানা মুন্নী, মাহমুদা সুলতানা তাবাসসুম প্রমুখ। পরিশেষে শিক্ষার্থী...

চট্টগ্রামে গণপরিবহনে সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্য ; আতঙ্কে সাধারণ মানুষ - শিশুবন্ধু মুহাম্মদ আলী

Image
 চট্টগ্রামে গণপরিবহনে সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্য ; আতঙ্কে সাধারণ মানুষ - শিশুবন্ধু মুহাম্মদ আলী  চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে নতুন আতঙ্কের নাম গণপরিবহনে সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্য। বাসে উঠলেই দেখা যায় কিছু সংঘবদ্ধ চক্রের ; বিভিন্ন মোড়ে থেকে সংঘবদ্ধ চক্রের সদস্যরা বাসে উঠে হুড়োহুড়ি করে এবং সেই হুড়োহুড়ি মধ্যেই যাত্রীদের কাছ থেকে কৌশল মোবাইল মানিব‍্যাগ সহ বিভিন্ন  গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নেয়। এই চক্রের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। দেখা যায় চট্টগ্রাম ইপিজেড,কাস্টমস, আগ্রাবাদ,টাইগারপাস, মার্কেট এদিকে আবার বড়পুল,নয়াবাজার, সাগরিকা ও অলংকার সহ বিভিন্ন এলাকায় এর উপদ্রব বেশি দেখা যাচ্ছে। গতকিছু দিন আগে আমি নিজেই এই চক্রের মধ্যে পড়ে গিয়েছিলাম। যার বাস্তব কিছু অভিজ্ঞতা শেয়ার করছি তাহলো; আমি এবং আমার এক বন্ধু সিআরবি যাওয়ার উদ্দেশ্য সল্টগোলা ক্রসিং থেকে ৬ নম্বর বাসে উঠলাম, বাস টি যখন যাত্রীর জন্য কাস্টমস এসে থামলো ঠিক সেই মুহুর্তে প্রায় ৮-১০ জনের মতো কিছু ছেলে হুড়োহুড়ি করে বাসে উঠলো। বাসে উঠে মাত্রই দেখলাম একজন আরেক জন কে ধাক্কা দিচ্ছে এবং কেউ কিছু বললে তাদের উপর চড়াও হচ্ছে এবং তারা...

জন্মনিবন্ধন তৈরিতে ডিজিটাল ভোগান্তির স্বীকার নাগরিকরা- শিশুবন্ধু মুহাম্মদ আলী

Image
 বর্তমানে ভোগান্তির নতুন নাম জন্মসনদ ভোগান্তি। জন্মসনদ তৈরি করতে ভোগান্তির স্বীকার হয় নি এমন মানুষ খুজেঁ পাওয়া যাবে না। সাধারণ মানুষের ভোগান্তি পুঁজি করে মাথাচাড়া দিয়ে উঠছে দালাল চক্র। দ্রুত সময়ের মধ্যে জন্মসনদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, চাকরিতে যোগদান, জাতীয় পরিচয় পত্র সহ নাগরিক সেবার ১৯ টি ক্ষেত্রে প্রয়োজন হয় জন্মসনদ। যা বর্তমানে জন্মসনদ একটি গুরুত্বপূর্ণ দলিলও বলা যায়। যা সবার ক্ষেত্রে আবশ্যিকভাবে বিশেষ প্রয়োজন। এমন কি কেউ মারা গেলেও মৃত্যু সনদ করতে প্রয়োজন হয় জন্মসনদের। মৃত্যু সনদ ব‍্যতিত উত্তরাধিকার নিশ্চিত করা যায় না। এক কথায় সব মিলে একজন নাগরিকের এই সনদ টি অনেক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত করা যায় জন্মসনদ এতটাই প্রয়োজন যে যা তৈরি করতে বিভিন্ন দালাল চক্রের খপ্পর পড়তে বাধ‍্য হয়। দ্রুত সময়ের মধ্যে সনদ দেওয়ার কথা বলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েও সঠিক সময়ের মধ্যে পাচ্ছে না সনদ। বিভিন্ন সার্ভার সমস্যার অযুহাতে বিলম্বিত হচ্ছে। অনলাইনে আবেদন করার পরও  সার্ভার সমস্যা,পিতা মাতার নামের বানান ভুল, অনলাইন কপিত...

কোরবানির বর্জ‍্য যেনো ডেঙ্গু ছড়ানোর উৎস না হয় - মুহাম্মদ আলী

Image
 কোরবানির বর্জ‍্য যেনো ডেঙ্গু ছড়ানোর উৎস না হয় - মুহাম্মদ আলী আগামী বৃহস্পতিবার ২৯ জুন পালিত  হতে যাচ্ছে মুসলমানদের অন‍্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এই ইদুল আযহার অন‍্যতম অনুষঙ্গ হলো পশু কোরবানি করা। এদিন ধর্মপ্রাণ মুসলমানরা তাদের স্ব স্ব উদ্যোগে নিজের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। এই ঈদ কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা উপজেলায় বসেছে গরুর বাজার বা কোরবানির হাট। এই হাটে গরু বেচাকেনার এক মহা উৎসব। কিন্তু এই পশুর হাট পরিস্কার পরিচ্ছন্নতার কোন বলয় থাকছে না। ফলে পরিবেশ দূষণ সহ বিভিন্ন রোগ বালাই হওয়ার সঙ্কা থেকে যাচ্ছে। দেশে বর্তমানে নতুন করে আরেকটি রোগ ব‍্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে এবং মানুষ আতঙ্কিত হচ্ছে। আর তা হলো মশাবাহিত ডেঙ্গু। যা দিন দিন বেড়েই চলছে। ঢাকার হাসপাতাল গুলোতে প্রতিদিনই এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে রোগী। ফলে সাধারণ মানুষ জন খুব ভয়ের মধ্যে রয়েছে। দেশে ডেঙ্গু জ্বরের সার্বিক পরিস্থিতি দিন অবনতির দিকে যাচ্ছে। সেই সাথে ডেঙ্গু জ্বরের আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ‍্যাও বেড়ে চলছে। চলতি বছরে প্রথম ৬ মাস ৪৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।প্রায় ১ সপ্তা...

Seasonal fruits festival

Image
 Seasonal fruit festival and tree planting program will be held tomorrow on June 27, Monday 2023 with underprivileged children

ঢাকায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Image
 ঢাকায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা জেলা ও মহানগর কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৩ মে রোজ শনিবার বিকাল ৪ টায় ঢাকা পল্টনস্থ বাংলাদেশ শিশু কল‍্যাণ পরিষদ  কনফারেন্স হলে এই সভা সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ‍্যাপক মোঃ ফরিদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী এই সময় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলী বলেন দেশের সার্বিক উন্নয়নে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অনন‍্য, আর তাই মানবিক মনের অধিকারী ও মানব সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার মতো স্বেচ্ছাসেবক নিয়ে দেশের উন্নয়নের সহযাত্রী হিসেবে কাজ করার অঙ্গীকার করে ঢাকায় কমিটি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর জাতীয় শ্রমিকশীগৈর সহ সভাপতি কাজী মোঃ মাসুদ, মোঃ ফাহিম আহমেদ, লায়ন মোঃ আবুল বশর, মোঃ লাবিব ছিদ্দিক, মোঃ রিপন মোল্লা, মোঃ ফরিদ গাজী, আব্দুল লতিফ আহমেদ, সাথী ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, প্রমূখ। উক্ত সভায় আগা...

রাশিয়া দূতাবাস ঢাকা

 

নতুন রাষ্ট্রপতি কে শুভেচ্ছা জানান AWCRF মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী

Image
 নতুন রাষ্ট্রপতি কে শুভেচ্ছা জানান AWCRF মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী  দেশের ২২ তম মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাব উদ্দিন চুপ্পু কে শুভেচ্ছা জানান এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী। ২৪ এপ্রিল ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ পাঠ করার পর এই শুভেচ্ছা বার্তা দেন তিনি।  এই শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিধর ব‍্যক্তি হলো রাষ্ট্রপতি। আর তাই দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সহ সকল মানুষের অধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান AWCRF এর মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী

Image
 দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান AWCRF এর মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী  মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে পবিত্র ঈদুল ফিতর অন‍্যতম উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পালিত এই ঈদুল ফিতর।  এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের সর্বস্থরের জনসাধারণ,প্রবাসী ও সকল স্বেচ্ছাসেবীদের প্রতি ইদের শুভেচ্ছা জানান এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী। ২১ এপ্রিল রোজ শুক্রবার এক বিবৃতিতে শুভেচ্ছা জানান তিনি। এ সময় দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রতি বছর প্রতিটা ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে ঘুরে আসে পবিত্র ঈদুল ফিতর। এই দিনে ধনী গরীব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ উপভোগ করে সবাই। তিনি আরও বলেন, সমাজের কোন মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ‍্যে সবাই এগিয়ে আসার জন্য উদাত্ত্ব আহবান জানান তিনি। সারা বিশ্বের অস্থিরতা ও অশান্তি নির্মূল হয়ে মানবিক বিশ্ব  গড়ে উঠার প্রত‍্যাশাও করেন তিনি। পরিশেষে বিশ্বের সকল মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানান তিনি। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।

আস সুন্নাহ মডেল মাদ্রাসায় কোরআন সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Image
 আস সুন্নাহ মডেল মাদ্রাসায় কোরআন সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ২৭ রমজান রোজ বুধবার আস সুন্নাহ মডেল মাদ্রাসার ছাত্রদের কোরআন সবক ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার অধ‍্যক্ষ মুফতি আব্দুল্লাহ খান সিরাজীর পরিচালনায় এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ। বিশেষ আলোচক ছিলেন, পরিচালক মোঃ ফয়জুল আলম প্রিন্স। এ সময় মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এবং পরিশেষে দেশ ও জাতির কল‍্যাণ কামনায় দোয়া করেন মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা মুফতি আব্দুল্লাহ খান সিরাজী।

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ

Image
 সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ  এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। ১৪ এপ্রিল রোজ  শুক্রবার দুই টাকায় স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এসব বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুলের  প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মুহাম্মদ আলী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজে নিন্ম মধ‍্যবিত্ত পরিবারগুলো অনেক কষ্টে দিন যাপন করছে। এমতাবস্থায় যদি সমাজের বিত্তবান ব‍্যক্তিরা অসহায় মানুষের কল‍্যাণে এগিয়ে আসে তাহলে তাদের এই কষ্ট অনেকাংশে কমে আসবে। আর তাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসী সহ সকল বিত্তশালীদের প্রতি উদাত্ত্ব আহবান জানান তিনি। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, পরিচালক সামসুন নাহার সামু, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মোঃ ফয়জুল আলম প্রিন্স, বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন, মোঃ মোকছেদুল হক, র...

মানব সেবার জন‍্য শিক্ষা বা সার্টিফিকেট নয়, মানবিকতাই প্রয়োজন - শিশুবন্ধু মুহাম্মদ আলী

Image
 মানব সেবার জন‍্য শিক্ষা বা সার্টিফিকেট নয়, মানবিকতাই প্রয়োজন - শিশুবন্ধু মুহাম্মদ আলী  সামাজিক ও মানবাধিকার সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত ইছাপুরণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন। চট্টগ্রামের আমানবাজার শান্তি কলোনি স্কুল শাখা ও  আতুরার ডিপু জাঙ্গাল পাড়া শাখা মিলে সর্বমোট ২৩০জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী বলেন, সামাজিক কাজের জন্য বড় কোন শিক্ষা বা সার্টিফিকেট প্রয়োজন হয় না শুধু দরকার মানবিকতার একটি বড় মন। তিনি আরও বলেন, শিশুদের মুখে হাসি ফোটাতে কোটি টাকা নয় শুধুমাত্র একটু সহানুভূতিই যথেষ্ট। আর তাই ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ‍্যে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন তিনি। এই সময় অত্র সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয় এর সভাপতিত্বে ও মোঃ শরীফ খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব দেবাশীষ নাথ দে...

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের কল‍্যাণে সবজি ডোনেট বক্স

Image
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের কল‍্যাণে সবজি ডোনেট বক্স

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সবজি ডোনেট বক্স প্রজেক্ট -১ উদ্বোধন

Image
 এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সবজি ডোনেট বক্স প্রজেক্ট  -১ উদ্বোধন  পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রাম বন্দরনগরীর ইপিজেড সংলগ্ন ৩৮ নং ওয়ার্ড কলসি দিঘির পাড়স্থ কাঁচাবাজারে সমাজের অসহায় গরীব মানুষের কল‍্যাণে সবজি ডোনেট বক্স নামক একটি ব‍্যতিক্রমী এবং মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।  এই সময় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের বৃহৎ সামাজিক সংগঠন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সমাজের অসহায়, নির্যাতিত, নিপিড়ীত ও সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সমাজের অসহায় মানুষের কল‍্যাণে সবজি ডোনেট বক্স নামক একটি প্রজেক্টের উদ্বোধন করছি। যার উদ্দেশ্যে হলো সমাজে কোন মানুষ যাতে অভুক্ত না থাকে। সবাই যেনো সমান ভাবে খেয়ে জীবন যাপন করতে পারে। তিনি আরও বলেন,পবিত্র রমজান মাস হলো সিয়াম সাধনার মাস। তাই আসুন সমাজের অসহায় মানুষের প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দেই।...

রমজানের উছিলায় বিশ্বে শান্তি ফিরে আসুক- শিশুবন্ধু মুহাম্মদ আলী

Image
রমজানের উছিলায় বিশ্বে শান্তি ফিরে আসুক- শিশুবন্ধু মুহাম্মদ আলী  বর্তমানে সারা বিশ্বে চলছে এক করুণ অস্থিতিশীল এবং অস্থিরতা অবস্থা। এক দিকে করোনা ভাইরাস অন‍্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি, ভুমিকম্প ধস এবং রাজনৈতিক অস্থিরতা সহ নানা সমস্যায় জর্জরিত গোটা বিশ্বের কোটি কোটি মানুষ। প্রথমে করোনা ভাইরাসের মতো মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে কাজ হারিয়ে বেকার অবস্থায় রয়েছে কোটি কোটি মানুষ। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিন্ম মধ‍্যম আয়ের মানুষ গুলো। ব‍্যহত হয়েছে জীবন যাত্রা। সেই করোনা ভাইরাসের রেশ কাটতে না কাটতেই শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর প্রভাব বিশ্বের প্রতিটা দেশের পড়ছে। এই যুদ্ধে কারণে দ্রব‍্যেমূল‍্য বৃদ্ধি, জ্বালানি বৃদ্ধি সহ সকল কিছুইতেই বিশ্ব‍ব‍্যাপী এক অস্থিরতা বয়ে চলছে। শুধু তাই নয় এর ফলে বিশ্বের বহু দেশের অর্থনৈতিক অবস্থা থমকে আছে। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো বড় বড় দুটি দেশ আজ দেউলিয়ার পথে অন‍্যান‍্য দেশের মতো বাংলাদেশও এর প্রভাব খুব ভালো ভাবে অনুভব করছে।  এর কারণে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত‍্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম। এক প্রকার নিরব দুর্ভিক্ষ চলছে দে...